বিশ্বজুড়ে প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তারকারী প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে থাকে আরআইএসএসসি। এবারের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে তাঁর সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন গতিশীলতা আনার বিষয়টি এই মূল্যায়নে গুরুত্ব পেয়েছে।
এছাড়া নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ অবদানের জন্য মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেনও এই তালিকায় স্থান ধরে রেখেছেন। নিয়ম অনুযায়ী, শীর্ষ ৫০ জনের বাইরে ৪৫০ জনের তালিকায় রাজনীতি, ধর্মতত্ত্ব ও সমাজসেবা ক্যাটাগরিতে বাংলাদেশের এই বিশিষ্ট ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন, যা দেশের জন্য একটি বড় অর্জন।
'আই নিউজ বিডি' অ্যাপ
نظرات 0