রোববার থেকে অসন্তোষ হলেই ‘কাজ নেই তো মজুরি নেই’ নীতিতে বন্ধ হবে… | আই নিউজ বিডি

রোববার থেকে অসন্তোষ হলেই ‘কাজ নেই তো মজুরি নেই’ নীতিতে বন্ধ হবে পোশাক কারখানা

শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছেন তৈরি পোশাক কারখানার মালিকরা। আগামীকাল রোববার থেকে কোনো কারখানায় শ্রম অসন্তোষ দেখা দিলে বাংলাদেশ শ্রম আইনের ১৩/১ ধারায় কারখানা বন্..
Eidok-এ শেয়ার
রোববার থেকে অসন্তোষ হলেই ‘কাজ নেই তো মজুরি নেই’ নীতিতে বন্ধ হবে পোশাক কারখানা
ছবি: সংগৃহীত

শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানার মালিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান। তাঁরা জানান, সাধারণ শ্রমিকরা কাজ করতে চাইলেও বহিরাগত একটি মহলের ইন্ধনে কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় শিল্প রক্ষায় মালিকরা ১৩/১ ধারা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যানুযায়ী, অসন্তোষের জেরে শুক্রবার ১৪৭টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে আজ শনিবার ৫৫টি কারখানা ১৩/১ ধারায় বন্ধ রাখা হয়েছে এবং অপর ৯২টি কারখানায় সবেতন সাধারণ ছুটি চলছে।

একদিকে কারখানায় অসন্তোষ এবং অন্যদিকে মজুরি বোর্ডের বৈঠক চলাকে অযৌক্তিক মন্তব্য করলেও বিজিএমইএ সভাপতি নিশ্চিত করেছেন যে, আগামী সোমবার অনুষ্ঠেয় ন্যূনতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব পেশ করবে। এদিকে, শ্রমিক নেতারাও রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানি এড়িয়ে শ্রমিকদের কাজে ফেরার পরামর্শ দিয়েছেন এবং মালিক-শ্রমিক-সরকারের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন।

Mga komento 0

Walang nakitang komento