সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ
 
এম জামশেদ আলম 
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের (Thinkwell English School) উদ্যোগে মেরিট স্কলারশিপ-২০২৬ উপলক্ষে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকুণ্ড সদরের কাতার টাওয়ারে অবস্থিত বিদ্যালয়টির ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে সীতাকুণ্ড ও মীরসরাইসহ বিভিন্ন এলাকার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম শহর, মীরসরাইয়ের আবুতোরাবসহ বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত হন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মো. শামসুল হুদা, প্রিন্সিপাল কাউসার রহমান, পরিচালক হাসান মাহমুদ মহিউদ্দিন ও জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং সাংবাদিক এসএম ইকবাল ও এম জামশেদ আলম।
বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মো. শামসুল হুদা বলেন, সীতাকুণ্ডে বাংলা ও আরবি শিক্ষার জন্য অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও ইংরেজি শিক্ষায় দক্ষতার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে ঘাটতি রয়েছে। ফলে উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকেই পিছিয়ে পড়ে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁরা ইংরেজি শিক্ষার প্রসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শুধু তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী নয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মেধা যাচাই ও বাড়তি জ্ঞান অর্জনের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রিন্সিপাল কাউসার রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষার বিকাশে তাঁরা গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতিতে অভিভাবকেরাও সন্তুষ্ট। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে সহায়ক হবে।
বিদ্যালয়ের পরিচালক জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো আয়োজিত বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণে তাঁরা সন্তুষ্ট। ভবিষ্যতে আরও বড় পরিসরে কয়েক হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করে এ প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অপর পরিচালক হাসান মাহমুদ মহিউদ্দিন বলেন, মেরিট স্কলারশিপ পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছে। চট্টগ্রাম শহর, মীরসরাইয়ের আবুতোরাবসহ বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। সীতাকুণ্ড সদরের প্রথম ইংলিশ ভার্সন স্কুল হিসেবে তাঁরা শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে চান তাঁরা।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Berita Kabupaten আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 46 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Berita Kabupaten সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 25 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Berita Kabupaten চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 52 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Berita Kabupaten দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Berita Kabupaten গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views