মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | আই নিউজ বিডি

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কভার ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর এলাকা থেকে ঢাকার সাভারগামী একটি কভার ভ্যান থামানো হয়। এ সময় ভ্যান থেকে নেমে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে কভার ভ্যানের ভেতরে বিশেষভাবে রাখা তিনটি কাগজের কার্টন থেকে ৩৬টি পোটলায় মোড়ানো ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গেদু মিয়ার ছেলে মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাংখার চর গ্রামের মৃত হানেফ সরদারের ছেলে রাকিব সরদার (২৩) এবং মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মো. দূত মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি-৯।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Suç কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 23 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Suç আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Suç সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 81 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Suç থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 88 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Suç সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Suç কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু: মানসিক অবসাদ না কি অন্যকিছু? Suç রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু: মানসিক অবসাদ না কি অন্যকিছু? 111 Views