আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন… | আই নিউজ বিডি

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশ..
Eidok-এ শেয়ার
আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

শুক্রবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে আয়োজিত সরাসরি টকশো চলাকালে বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুল মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বলে মন্তব্য করেন। জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এমন অশালীন শব্দ ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান রাশেদ খাঁন।

অনাকাঙ্ক্ষিত এই মন্তব্যের পর রাশেদ সঞ্চালকের কাছে তাৎক্ষণিক সমাধান দাবি করে বলেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো সেখানে বসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, ২০১৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি কারাবরণ করেছেন এবং বিগত সরকারের আমলে রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন; এত ত্যাগের পর আত্মসম্মান খুইয়ে আলোচনা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে অসম্ভব।

পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মানিক দুঃখ প্রকাশ করেন এবং চ্যানেলের পক্ষ থেকে বক্তব্যটি প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান। তবে যিনি কটূক্তি করেছেন, তাঁকেই সরাসরি বক্তব্য প্রত্যাহার করতে হবে—এমন অবস্থানে অনড় থাকেন রাশেদ। শেষ পর্যন্ত ডক্টর আব্দুল মান্নান নিজের মন্তব্য প্রত্যাহার না করায় সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে লাইভ অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ سیاست কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 36 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম سیاست যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 59 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট سیاست কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 73 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির سیاست ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী سیاست গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 104 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের سیاست নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 Views যেভাবে এসেছিলেন সেভাবেই শেখ হাসিনাকে ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলা سیاست যেভাবে এসেছিলেন সেভাবেই শেখ হাসিনাকে ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলা 38 Views