কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল… | আই নিউজ বিডি

কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেন দীর্ঘ ২১ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প..
Eidok-এ শেয়ার
কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ
ছবি: সংগৃহীত

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কচুয়া উপজেলা শাখার ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের প্রকৃত মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

 এতে ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেন থেকে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৫৪ জন কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ ছালামত উল্যাহ সেলিম জানান, প্রতি বছরের ন্যায় এবারও তাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অতীতের বছরগুলোতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে সুনাম বয়ে এনেছে। এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 এ জন্য তিনি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেন দীর্ঘ ২১ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Komentari 0

Nema komentara