যশোর

যশোর আদালতে চুরি করতে গিয়ে ধরা পড়লো যুবক

যশোর আদালতে চুরি করতে গিয়ে যুবক ধরা, পরিণতি হলো কারাগার
Eidok-এ শেয়ার
যশোর আদালতে চুরি করতে গিয়ে ধরা পড়লো যুবক
ছবি: সংগৃহীত

যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজিরখানার বৈদ্যুতিক লাইট ও ওয়াশ রুমের পানির ট্যাপ চুরি করতে গিয়ে  হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক আ. কাদের শহরের খালধার রোড বরফকল এলাকার আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় আদালতের ভারপ্রাপ্ত নাজির শাহ আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার সকালে কাদের নাজিরখানায় প্রবেশ করে কৌশলে বৈদ্যুতিক  লাইট ও ওয়াশরুমের পানির ট্যাপ খুলে নিয়ে যেতে যায়।

এরপর তা নিয়ে আদালত থেকে বের হয়ে আসার সময় পরিচ্ছন্ন কর্মী তুষার তাকে দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন এসে কাদেরকে ধরে ফেলেন। পরে তার কাছ থেকে চুরির বিভিন্ন ধরনের জিনিসপত্র  উদ্ধার করেন।

বিক্ষুব্ধরা যুবক কাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ