ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন… | আই নিউজ বিডি

ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির..
ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির..
ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করতে ১৩ জন সম্ভাব্য নেতার নামের তালিকা ও জীবনবৃত্তান্ত বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট স..

দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানানো হয়েছে, ছাত্রদলের শীর্ষ পদের জন্য আলোচিত ১৩ জন নেতার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক পরিচয় ও জীবনযাপন সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদলের নতুন কমিটি ঘোষিত হলেও ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ আগস্ট বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন। তবে এরপর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও নতুন কমিটি না আসায় বর্তমান নেতাদেরই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে, যা নিয়ে তাঁদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, কমিটি আটকে থাকার অন্যতম কারণ হলো নেতৃত্বের ধরন নিয়ে নীতিনির্ধারকদের দ্বিমত; একটি পক্ষ নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্বে আনার পক্ষে এবং অন্য পক্ষ জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের রাখার পক্ষে মত দিচ্ছেন। পাশাপাশি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি আগে হয়ে গেলে ছাত্রদল থেকে বাদ পড়া নেতাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কী হবে, তা নিয়েও পদপ্রত্যাশীদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। এ অবস্থায় আগামীকাল শনিবার গুলশানে বিএনপি কার্যালয়ে ছাত্রদলের শীর্ষ ও ইউনিট নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator