বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী অবস্থান এখন আন্তর্জাতিক মহলে এবং খোদ ভারতীয় সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় কোনো দেশে তাঁকে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর দিল্লি এখন মনে করছে, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই তাঁর জন্য একমাত্র বাস্তবসম্মত পথ। মূলত দিল্লির প্রচ্ছন্ন সম্মতি ও পর্দার আড়ালের আলোচনার ফলেই শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
ভারত চাচ্ছে না তাঁকে সাধারণ বন্দির মতো হস্তান্তর করতে, কারণ এতে অন্যান্য বন্ধুভাবাপন্ন দেশের মিত্র রাজনীতিকদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে। তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে দিল্লির প্রধান দুটি শর্ত হলো—প্রথমত, যেভাবে তিনি সামরিক উড়োজাহাজে ভারতে এসেছিলেন, সেভাবেই বাংলাদেশের সামরিক বাহিনী বা নির্দিষ্ট পয়েন্টের মাধ্যমে তাঁকে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তিনি যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক নজরদারিতে তাঁর সুষ্ঠু ও নতুন বিচার নিশ্চিত হয়। তবে অভ্যন্তরীণ নানা সংকটের কারণে ঢাকা আদৌ এই মুহূর্তে তাঁকে ফিরিয়ে নিতে ইচ্ছুক কি না, তা নিয়ে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে সংশয় রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
टिप्पणियाँ 0