বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত
বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দঘন পরিবেশে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা পৌরসদরের ছোলনা এলাকায় বোয়ালমারী বাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মিয়া ইলেকট্রনিক্স’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মো. ইদ্রিস আলী মিয়ার সভাপতিত্বে এবং মিয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. পিকুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরবি কেবলের ডিস্ট্রিবিউটর নাসিরুজ্জামান, সুপার স্টারের ডিস্ট্রিবিউটর আজিজুল মিয়া, ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্রাহকদের সঠিক সেবা নিশ্চিত করতে দক্ষ ও সচেতন ইলেকট্রিক মিস্ত্রিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পেশাগত মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মিলনমেলায় বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার দেড় শতাধিক ইলেকট্রিক মিস্ত্রি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। মিস্ত্রিদের পেশাগত কাজের সুরক্ষা ও সুবিধার কথা চিন্তা করে মিয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে টুলস রাখার ব্যাগ, হারনেস এবং মাথার সেফটি ক্যাপ উপহার হিসেবে প্রদান করেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator