মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা | আই নিউজ বিডি

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা..
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর ও তেগোরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম আবেদ আলী। তিনি জগদীশপুর ইউনিয়নের কাটুরা গ্রামের মৃত সায়েব আলীর ছেলে। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুই হাজার ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মাধবপুর থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator