বগুড়ায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সফর, বৃক্ষরোপণ ও মতবিনিময় | আই নিউজ বিডি

বগুড়ায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সফর, বৃক্ষরোপণ ও মতবিনিময়..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সফর, বৃক্ষরোপণ ও মতবিনিময়..
বগুড়ায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সফর, বৃক্ষরোপণ ও মতবিনিময়..
ছবি: সংগৃহীত
****

বগুড়া, ১১ নভেম্বর ২০২৬: রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বগুড়া জেলা সফর করেছেন।

সফরকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ ও রাজস্ব শাখা পরিদর্শন করেন এবং সম্মেলন কক্ষ ‘করতোয়া’-য় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসন চত্বরে একটি কাঠগোলাপ গাছ রোপণ করেন তিনি। পরে শাজাহানপুর উপজেলা পরিদর্শন করে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। সফরের শেষ পর্যায়ে তিনি করতোয়া নদী পুনঃখনন প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

এ সময় বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator