ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক | আই নিউজ বিডি

ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক..

স্টাফ রিপোর্টার:: avatar   
স্টাফ রিপোর্টার::
ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক..
ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক..
ছবি: সংগৃহীত
****

 

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত দুটি ধানের জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠপর্যায়ের প্রদর্শনীতে ব্রি ধান১০৩-এ বিঘাপ্রতি ২২ মণ এবং ব্রি ধান৯৩-এ ২০ মণ ফলন পাওয়া গেছে। উচ্চফলন ও স্বল্প জীবনকালসম্পন্ন এ জাত দুটি স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার গড়গাঁও গ্রামে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ব্রির আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জের উদ্যোগে এ ফসল কর্তন ও মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রদর্শনী প্লটের ফসল কর্তন করে ফলন প্রদর্শন এবং জাত দুটির চাষাবাদের সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। সভাপতিত্ব করেন ব্রির আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় কৃষক মো. শাহেদ ব্রি ধান১০৩ আবাদ করে সন্তোষজনক ফলন পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, জাতটি এ অঞ্চলের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। তবে একই বৈশিষ্ট্যের কমপক্ষে ১০ দিন আগে জাতটি আবাদ করা গেলে আরও ভালো ফলন পাওয়া সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, ব্রি উদ্ভাবিত আধুনিক ধানের জাতগুলো দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী বোরো মৌসুমে স্বল্প জীবনকালসম্পন্ন ও পানি সাশ্রয়ী ধানের জাত চাষের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, এ অঞ্চলে ব্রি উদ্ভাবিত ধানের জাতগুলো ভালো ফলন দিচ্ছে। ভবিষ্যতে উপজেলার অধিকাংশ জমিতে আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে এসব জাতের সম্প্রসারণ করা গেলে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকের শ্রম ও সময় সাশ্রয় হবে।

সভাপতির বক্তব্যে ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, এলএসটিডি প্রকল্পের অর্থায়নে স্থানীয়ভাবে উপযোগী উচ্চফলনশীল ও স্বল্প জীবনকালসম্পন্ন ধানের জাত নির্বাচন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপযোগী জাত ও লাগসই প্রযুক্তির সমন্বিত ব্যবহারে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধান চাষকে আরও লাভজনক ও টেকসই করা সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ব্রির আঞ্চলিক কার্যালয়ের বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator