ফরিদপুরের সাবেক টিআই তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা | আই নিউজ বিডি

ফরিদপুরের সাবেক টিআই তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরের সাবেক টিআই তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা..
ফরিদপুরের সাবেক টিআই তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা..
ছবি: সংগৃহীত
****

ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করেন সহকারী পরিচালক মোস্তাফিজ।
দুদকের অনুসন্ধানে স্বামী-স্ত্রীর নামে মোট ৭ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তুহিন লস্করের বিরুদ্ধে ২ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকা এবং তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের তথ্যমতে, ঢাকার মিরপুরে ফ্ল্যাট, খুলনার বটিয়াঘাটা ও খালিশপুর, ফরিদপুরের কামলাপুর ও হাবেলী গোপালপুর এবং গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় জমি, ফ্ল্যাট ও বহুতল ভবনের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থের তথ্য মিলেছে।
মামলার বিবরণে বলা হয়, ফরিদপুরে ট্রাফিক বিভাগে দায়িত্ব পালনকালে বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে মাসোয়ারা আদায় এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তুহিন লস্কর অবৈধ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও ব্যক্তিগত ঋণের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও করেছে দুদক।
দুদকের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস জানান, অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে আদালতের মাধ্যমে স্বামী-স্ত্রীর স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।
তুহিন লস্কর বর্তমানে রংপুর জেলা পুলিশে কর্মরত। অভিযোগের বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

Ingen kommentarer fundet


News Card Generator