কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু | আই নিউজ বিডি

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনসংলগ্ন দক্ষিণ পার্শ্বের এলাকায় এ ঘটনা ঘটে।..

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনসংলগ্ন দক্ষিণ পার্শ্বের এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, প্রায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার আব্দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।


সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে এখনো পরিচয় পাওয়া যায়নি।

Hiçbir yorum bulunamadı


News Card Generator