কামারখন্দে আ'লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল | আই নিউজ বিডি

কামারখন্দে আ'লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে আ'লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল..
কামারখন্দে আ'লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।..

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

মিছিলে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও জনগণের অধিকার হরণের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি রাজপথে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।

বক্তারা আওয়ামী লীগের সকল ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator