বোয়ালমারীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ | আই নিউজ বিডি

বোয়ালমারীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ..

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ..
বোয়ালমারীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ..
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

পতিত স্বৈরশাসকের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ  কর্তৃক দেশজুড়ে সন্ত্রাসী ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ডাকবাংলো রোডে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বোয়ালমারী পৌর সদরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বৈরাচারবিরোধী ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে পতিত স্বৈরাচারের দোসর ও নিষিদ্ধ সংগঠনগুলো অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। যেকোনো মূল্যে এই নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিহত করতে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী রাজপথে সতর্ক অবস্থানে থাকবে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


প্রতিবাদ সভার সভাপতিত্বে করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এড. সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি খান আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোঃ ইমরান হুসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মহসিন আলম চাঁন, উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবলু, সদস্য সচিব আলামিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ খান রাব্বি প্রমুখ।

কর্মসূচিতে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator