সুন্দরবনের নদীতে জব্দকৃত কয়লা বোঝাই কার্গোতে আগুন | আই নিউজ বিডি

সুন্দরবনের নদীতে জব্দকৃত কয়লা বোঝাই কার্গোতে আগুন

en_f7dbcd7 avatar   
en_f7dbcd7
সুন্দরবনের নদীতে জব্দকৃত কয়লা বোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনের নদীতে জব্দকৃত কয়লা বোঝাই কার্গোতে আগুন
ছবি: সংগৃহীত
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে জব্দকৃত কয়লাবোঝাই কার্গোতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।..

বুধবার (১১ নভেম্বর) সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে। গত (১৮ অক্টোবর) হাড়বাড়িয়া থেকে বিদেশী কয়লা পাচারের সময় সুন্দরবনের ভোলা নদী এলাকা থেকে ৯ পাচারকারীসহ  কাগোর্টি আটক করেন বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বুধবার (১১ নভেম্বর) সকালে বনরক্ষীরা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন ভোলা নদীতে নোঙ্গর করে রাখা কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের দূর্ঘটনা এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্ততি নেওয়া হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।

শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ আফতাদ ই আলম বলেন,কাগোর্র নীচে কয়লার গরমে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিলো। ধোয়া নিয়ন্ত্রণ করা গেছে। অগ্নি দূর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বনবিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে। 

শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, বনরক্ষীরা সুন্দরবনের ভোলা নদীতে টহলের সময় গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে ইন্দোনেশিয়ান ২৩০ টন  কয়লা বোঝাই একটি মিনি কার্গোসহ ৯জনকে আটক করেন। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে নির্দ্দিষ্ট গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের মধ্যে দিয়ে অন্য কোথাও পাচার করে নিয়ে যাচ্ছিলো। তারা কয়লার কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা করে ৯ আসামীসহ কয়লা বোঝাই কাগোর্টি শরণখোলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মামলার আসামীরা বর্তমানে বাগেরহাট কারাগারে রয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, জব্দকৃত কাগোর্র কয়লা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের পাশে নামানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Walang nakitang komento


News Card Generator