মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বিনামূল্যে বীজ-সার… | আই নিউজ বিডি

মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন..
মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন..
ছবি: সংগৃহীত
****

 ফরিদপুর প্রতিনিধি:

২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদ বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিদ আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক-কৃষাণীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষকরা এসব উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখবেন বলে আশা করি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী বলেন, সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

Ingen kommentarer fundet


News Card Generator