বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ… | আই নিউজ বিডি

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ১৩ নভেম্বর..

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ১৩ নভেম্বর..
বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ১৩ নভেম্বর..
ছবি: সংগৃহীত
সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাগেরহাটে বিনামূল্যে চক্ষু, কান, নাক ও গলা চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।..

আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠের দরগাহ মোড়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ‘সুস্থ মানুষ, সুন্দর সমাজ, সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন কান, নাক ও গলা বিশেষজ্ঞ ডা. এস এম জামালুর রহমান, এফআরসিএস, যুক্তরাজ্য এবং ফার্মাকোলজিস্ট শেখ আবদুল আলীম, এমবিবিএস, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের সাবেক নির্বাহী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. ফরিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, এভারকেয়ার হাসপাতাল ঢাকার জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারির সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর এবং বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. শেখ এম. আবু জাফর, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. রফিকুস সালেহীন এবং খুলনার পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. ফরিদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসহায় মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন ও লতিফ মাস্টার ফাউন্ডেশন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহীদের সিরিয়ালের জন্য ০১৭৪০-৭১৯৯৮২ ও ০১৯৪৭-৬৮৯৬৮৭ নম্বরে যোগাযোগ করতে হবে।

আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত এলাকার অসংখ্য সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

לא נמצאו הערות


News Card Generator