খেলাধুলা আমাদের ঐক্যের শিক্ষা দেয়: এস এম আল আমিন | আই নিউজ বিডি

খেলাধুলা আমাদের ঐক্যের শিক্ষা দেয়: এস এম আল আমিন

Faridpur Desk avatar   
Faridpur Desk
খেলাধুলা আমাদের ঐক্যের শিক্ষা দেয়: এস এম আল আমিন
খেলাধুলা আমাদের ঐক্যের শিক্ষা দেয়: এস এম আল আমিন
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

খেলাধুলা মানুষের মধ্যে জয় অর্জনের মানসিকতা তৈরি করে, পারস্পরিক ঐক্যের শিক্ষা দেয় এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আল আমিন। 

তিনি বলেন, খেলাধুলার চর্চার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে শিখি। তাই যুব সমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ানো প্রয়োজন।

এস এম আল আমিন আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে মাঠ পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম সিজনের মাধ্যমে ৪০০ খেলোয়াড়কে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি খেলার মাঠে আলহাজ্ব আব্দুর রশীদ মোল্যা স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলজানী খরসূতি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলায় বোয়ালমারী ফুটবল একাডেমি একাদশ ও মধুখালী ফুটবল একাদশ অংশ নেয়।

খেলায় নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে বোয়ালমারী ফুটবল একাডেমি একাদশ জয় লাভ করে এবং টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে এগিয়ে যায়। খেলাকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খরসূতি উচ্চ বিদ্যায়লের সিনিয়র শিক্ষক আলহাজ্ব জালাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. আকিদুল ইসলাম, হাটখোলারচর দাখিল মাদ্রাসার সভাপতি ইউসুফ মিয়া, বোয়ালমারী পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত শেখ, দপ্তর সম্পাদক মহসিন আলম চান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রসুল, ময়না ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. হাসিবুল হাসান শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Комментариев нет


News Card Generator