পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১০ নভেম্বর রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বত্রিশ হাজারীকালীগঞ্জ থানার চাপারহাট বাজার এলাকার বটতলা রাধাগোবিন্দ মন্দিরসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উত্তর বত্রিশ হাজারী এলাকার বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪) ও গোপাল চন্দ্র রায় (২৩)।
এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, একই ঘটনায় পৃথক আর এক অভিযানে পঞ্চগ্রাম ইউনিয়নের ৪জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।
পুলিশজানায়, তাঁদেরকাছথেকেদুটিঅ্যান্ড্রয়েডমোবাইলফোনজব্দকরাহয়েছে।এসবফোনে bee999, kg999, Joya777, Crickex, TK999.com, Babu88.com, 1111, Ace67 ও Cv666-সহবিভিন্নঅনলাইনজুয়ারঅ্যাপ্লিকেশনইনস্টলকরাছিল।এছাড়াগুগলক্রোমব্রাউজারেরমাধ্যমেওকয়েকটিজুয়ারপ্ল্যাটফর্মেলগইনকরাঅবস্থায়পাওয়াযায়।
মোবাইল ফোনগুলোতে একাধিক সিম ব্যবহার করে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট পরিচালনার তথ্যও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান, আটককৃত আসামিদের নামে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।