ফরিদপুরে বাসে আগুনের ধোঁয়ায় প্রাণ গেল ঘুমন্ত চালকের, হত্যার নেপথ্যে… | আই নিউজ বিডি

ফরিদপুরে বাসে আগুনের ধোঁয়ায় প্রাণ গেল ঘুমন্ত চালকের, হত্যার নেপথ্যে দুর্বৃত্তরা!..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরে বাসে আগুনের ধোঁয়ায় প্রাণ গেল ঘুমন্ত চালকের, হত্যার নেপথ্যে দুর্বৃত্তরা!..
ফরিদপুরে বাসে আগুনের ধোঁয়ায় প্রাণ গেল ঘুমন্ত চালকের, হত্যার নেপথ্যে দুর্বৃত্তরা!..
ছবি: সংগৃহীত
****

 

ফরিদপুর প্রতিনিধি:

গভীর রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ (৩৪)। আগুনের লেলিহান শিখার চেয়েও ভয়ংকর হয়ে ওঠে বিষাক্ত ধোঁয়া। সেই ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নতুন বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস পার্কিং করে ঘুমিয়ে পড়েন চালক কালাচাঁন শেখ। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের ধোঁয়া মুহূর্তেই বাসের ভেতরে ছড়িয়ে পড়লে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে বাসের ভেতরেই তাঁর মৃত্যু হয়।
পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ফরিদপুর পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, রাত একটা ৫০ মিনিটের দিকে কতিপয় কিছু দুষ্কৃতি ব্যক্তিরা বাসটিতে আগুন দিয়েছে আমরা সিসি ক্যামেরা চেক করে দোষী ব্যক্তিকে আইনের আওতারার চেষ্টা করছি। 

No se encontraron comentarios


News Card Generator