জলাবদ্ধতা ও মিঠাপানির সংকট নিরসনে শ্যামনগরের খালগুলো জনসাধারণের জন্য… | আই নিউজ বিডি

জলাবদ্ধতা ও মিঠাপানির সংকট নিরসনে শ্যামনগরের খালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
জলাবদ্ধতা ও মিঠাপানির সংকট নিরসনে শ্যামনগরের খালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান..
জলাবদ্ধতা ও মিঠাপানির সংকট নিরসনে শ্যামনগরের খালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান..
ছবি: সংগৃহীত
শ্যামনগরের সাত ইউনিয়নের খাল দখল-স্থাপনা উচ্ছেদ ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

জলাবদ্ধতা নিরসন, মিঠাপানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত এবং কৃষি ও মৎস্যসম্পদ রক্ষায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সব খাল অবৈধ দখল, অনিয়মিত লিজ ও বন্দোবস্ত, অবৈধ বাঁধ এবং নেট-পাটা থেকে মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন নাগরিক প্রতিনিধিরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরা শহরের একটি কনভেনশন হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলা এডভোকেসিঙ গ্রুপের সদস্যরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপের সদস্য সুমাইয়া কামাল।

লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে শ্যামনগর উপজেলার বিভিন্ন খাল অবৈধ দখল, অনিয়মিত লিজ, অপরিকল্পিত বাঁধ ও নেট-পাটার কারণে স্বাভাবিক পানিপ্রবাহ হারাচ্ছে। এতে একদিকে জলাবদ্ধতা বাড়ছে,ঙ অন্যদিকে মিঠাপানির সংকট তৈরি হচ্ছে। ব্যাহত হচ্ছে কৃষি ও মৎস্য উৎপাদন। পাশাপাশি হুমকির মুখে পড়ছে স্থানীয় জীববৈচিত্র্য এবং খালনির্ভর মানুষের জীবন-জীবিকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খালকেন্দ্রিক সমস্যা চিহ্নিত করতে ইতোমধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এসব গণশুনানিতে কৃষক, মৎস্যজীবী, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি, খাল দখল এবং পানিপ্রবাহের প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেছেন। স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে খালগুলোঘ পুনরুদ্ধার ও জনস্বার্থে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী, ভুরুলিয়া, ঈশ্বরীপুর, আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নেরণ বিভিন্ন খালের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়। একই সঙ্গে জনস্বার্থবিরোধী লিজ ও বন্দোবস্ত বাতিল, অবৈধ বাঁধ এবং নেট-পাটা অপসারণ করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, খাল শুধু পানি নিষ্কাশনের পথ নয়; উপকূলীয় জনপদের কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জীবিকার সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। খাল দখল ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হলে এর নেতিবাচক প্রভাব পড়ে কৃষক, মৎস্যজীবীসহ সাধারণ মানুষের ওপর। তাই খাল পুনরুদ্ধারকে শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় হিসেবে দেখলে চলবে না, এটিকে জনস্বার্থ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার প্রশ্ন হিসেবেও বিবেচনা করতে হবে।

তাঁরা আরও বলেন, খাল রক্ষায় বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্টণ মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। পাশাপাশি খালগুলোর প্রকৃত অবস্থা যাচাই, অবৈধ দখলদার ও স্থাপনা চিহ্নিতকরণ এবং পর্যায়ক্রমে সব খাল জনসাধারণের জন্য উন্মুক্ত করার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে এডভোকেসি গ্রুপের সদস্য সচিব পিযুশ বাউলিয়া পিন্টু, দেবব্রত ব্যানার্জি, শেখ বকুল হোসেন, মনিরুল ইসলাম, ইমরান হোসেন, নুর হোসেন, পুষ্পরানি মন্ডল, আব্দুল হাকিম, কেয়া পারভীন ও ইব্রাহিম খলিলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Walang nakitang komento


News Card Generator