হিজলায় সয়াবিন ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, ব্যাপক মারধর এবং ৩ লক্ষ ৬৩ হাজার ৭০ টাকা ছিনতাই।

গতকাল ৭ মে ২০২৫, বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের মান্দ্রাতর কুশুরিয়া গ্রামে, সয়াবিন ব্যবসায়ী..
分享到 Eidok
হিজলায় সয়াবিন ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, ব্যাপক মারধর এবং ৩ লক্ষ ৬৩ হাজার ৭০ টাকা ছিনতাই।
图片:来源收集

হিজলায় সয়াবিন ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, ব্যাপক মারধর এবং ৩ লক্ষ ৬৩ হাজার ৭০ টাকা ছিনতাই। 

 

হিজলা উপজেলা প্রতিনিধিঃ

------------------------------------------

 

গতকাল ৭ মে ২০২৫, বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের মান্দ্রাতর কুশুরিয়া গ্রামে, সয়াবিন ব্যবসায়ী

 মো: রহিম মাঝির উপর আনোয়ার পাটোয়ারির এবং শরীফ পাটোয়ারির নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসী আনোয়ার এবং তার বাহিনী রহিম মাঝিকে ব্যাপক মারধর করে তার কাছে থাকা ৩ লাখ ৬৩ হাজার ৭০ টাকা ছিনিয়ে নেয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, রহিম মাঝি সয়াবিন ক্রয়ের উদ্দেশ্যে পার্শ্ববর্তী ইউসুফ হাওলাদারের বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় মনির পাটোয়ারীর বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায় এবং টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়।

 

ঘটনার সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের চিহ্নিত জলদস্যু, ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ইনু পাটোয়ারীর ছেলে আনোয়ার পাটোয়ারীকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আনোয়ার পাটোয়ারী বলেন, “এইটা আমার এলাকা, এখানে সয়াবিন কিনলে মনপ্রতি ৫০ টাকা দিতে হবে, না হলে কিনতে পারবি না।” তার ছেলে শরিফ পাটোয়ারী ও আরো কয়েকজন মিলে রহিম মাঝিকে মারধর করে এবং তার হাতে থাকা ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়।

 

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার পাটোয়ারী বলেন, “আমার ছেলে সয়াবিন ব্যবসা করে, গতকাল যে সয়াবিনের দাম সে বলে এসেছে সেই সয়াবিন আজ রহিম কিনতে এসেছে, ওর এত সাহস!” তবে টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “কোনো মিমাংসা হবে না, ও যা পারে করুক।”

 

এ ব্যাপারে হিজলা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান, “আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

অভিযুক্ত শরীফ পাটোয়ারি এবং আনোয়ার পাটোয়ারির ছবি নিচে দেয়া হলো।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা (Simplified): 犯罪 রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 12 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ (Simplified): 犯罪 সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 47 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা (Simplified): 犯罪 গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 30 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ (Simplified): 犯罪 সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 88 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য (Simplified): 犯罪 কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক (Simplified): 犯罪 চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী (Simplified): 犯罪 সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 105 Views