প্রতিদিন ৪৫২টি টহল: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য… | আই নিউজ বিডি

প্রতিদিন ৪৫২টি টহল: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
প্রতিদিন ৪৫২টি টহল: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ..
প্রতিদিন ৪৫২টি টহল: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ..
ছবি: সংগৃহীত
সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান, মাদক-চোরাচালানে ১৫২ জন গ্রেপ্তার

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এসব ঘটনায় ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। যশোর রিজিয়নের পক্ষ থেকে অভিযানের বিস্তারিত তুলে ধরেন নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত আড়াই মাসে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে। আটক মাদকের মধ্যে রয়েছে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩ দশমিক ১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল এবং ২৪০ গ্রাম গাঁজা।

একই সময়ে চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়। এর মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি। মাদক ও চোরাচালানি পণ্য মিলিয়ে আটকের মোট মূল্য ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

বিজিবি জানায়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন দিন-রাত মিলিয়ে ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।

শুধু মাদক ও চোরাচালান দমনই নয়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধেও নজরদারি বাড়ানো হয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সীমান্তকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator