বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা | আই নিউজ বিডি

বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা..

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা..
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা..
ছবি: সংগৃহীত
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে..

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে চলাচলের সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল বলে জানা গেছে।

পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে পিকআপের কাছে নামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, মানিকতলা এলাকায় কলাবোঝাই পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ অবগত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক কিংবা ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Ingen kommentarer fundet


News Card Generator