তালায় ৯ বছরের শিশুকে ধর্ষণ, অপরাধ প্রমাণিত হওয়ায় তুহিনের কারাদণ্ড | আই নিউজ বিডি

তালায় ৯ বছরের শিশুকে ধর্ষণ, অপরাধ প্রমাণিত হওয়ায় তুহিনের কারাদণ্ড..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
তালায় ৯ বছরের শিশুকে ধর্ষণ, অপরাধ প্রমাণিত হওয়ায় তুহিনের কারাদণ্ড..
তালায় ৯ বছরের শিশুকে ধর্ষণ, অপরাধ প্রমাণিত হওয়ায় তুহিনের কারাদণ্ড..
ছবি: সংগৃহীত
১১ বছর পর ধর্ষণ মামলার রায়, কিশোর তুহিনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তুহিন শেখ (কিশোর) নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১১ বছর পর মামলার বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় ঘোষণা করেন।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি তুহিন শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত তুহিন শেখ সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী গ্রামের শেখ শফিকুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন সকাল ১০টার দিকে তালা উপজেলা সদরের একটি গ্রামের ৯ বছর বয়সী এক শিশু তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাজ্জাক শেখের খেজুর বাগানে খেজুর পাড়তে যায়। এ সময় তুহিন শেখ পেছন থেকে শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশু ও তার ছোট বোনের চিৎকারে তাদের মা ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত তুহিন পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঘটনার রাতেই তুহিন শেখের নাম উল্লেখ করে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০০৩ সালের ৯(১) ধারায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তুহিন শেখকে গ্রেপ্তার করে যশোরের পোলেরহাট সংশোধনাগারে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক (এসআই) পিণ্টু লাল দাস তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ জুন তুহিন শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে মামলার সাতজন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে সিদ্ধান্তে পৌঁছান। এর ভিত্তিতে বিচারক মোঃ জাকারিয়া হোসেন তুহিন শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রাজীব রায় চৌধুরী সঞ্জয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর আশরাফ।

لم يتم العثور على تعليقات


News Card Generator