ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগ: আলোচিত কনটেন্ট… | আই নিউজ বিডি

ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগ: আলোচিত কনটেন্ট ক্রিয়েটার মামুন কারাগারে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগ: আলোচিত কনটেন্ট ক্রিয়েটার মামুন কারাগারে..
ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগ: আলোচিত কনটেন্ট ক্রিয়েটার মামুন কারাগারে..
ছবি: সংগৃহীত
ল্যাপটপে ২ হাজার জিবির হার্ডডিস্ক উদ্ধার, পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটার মামুনের জামিন প্রত্যাখ্যান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরায় এক দম্পতির ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন (২৬) দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তিনি চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিমউল্লাহ মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক সদস্য বলেও জানা গেছে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান জানান, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন। ওই মামলায় গত বুধবার দেবহাটার নিজ বাড়ি থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত ল্যাপটপ থেকে ২ হাজার জিবি ধারণক্ষমতার একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

সোমবার মামুনের পক্ষে আইনজীবী এবিএম আনিছুজ্জামান আদালতে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে উপপরিদর্শক (সিএসআই) মাজাহারুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে দেন। পরে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কামিনীবসু গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে আলমগীর হোসেন ওরফে সাহেব আলী প্রায় সাত মাস আগে পারিবারিক কারণে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তালাক দেন। পরবর্তীতে তালাকপ্রাপ্ত ওই নারীর সঙ্গে দেবহাটার সখীপুর ইউনিয়নের মাঝ সখীপুর গ্রামের দাউদ গাজীর ছেলে জিসান বাবুল (২৮) এবং চণ্ডীপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের পরিচয় ও যোগাযোগ হয়।

অভিযোগে বলা হয়েছে, সাহেব আলীর দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্ত গোপনে ধারণ করা ভিডিও তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছ থেকে সংগ্রহ করেন জিসান বাবুল, আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজন। পরে গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই ভিডিও মোবাইল ফোনে দেখিয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাহেব আলীর কাছে কয়েক দফায় টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভিডিও মুছে ফেলার বিনিময়ে এক লাখ টাকা দাবি করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ১ নভেম্বর আলমগীর হোসেন ওরফে সাহেব আলী বাদী হয়ে জিসান বাবুল, আব্দুল্লাহ আল মামুন ও জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে অন্তরঙ্গ ভিডিও ধারণ, সংরক্ষণ কিংবা তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগটি নতুন করে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও ডিজিটাল মাধ্যমে হয়রানি প্রতিরোধের বিষয়টিকে সামনে এনেছে। মামলার তদন্তে উদ্ধার করা ডিজিটাল তথ্য-উপাত্তের ভূমিকা এবং অভিযোগের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ।

לא נמצאו הערות


News Card Generator