কামারখন্দে জাতীয় সমবায় দিবসে বর্ণাট্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

কামারখন্দে জাতীয় সমবায় দিবসে বর্ণাট্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে জাতীয় সমবায় দিবসে বর্ণাট্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ..
কামারখন্দে জাতীয় সমবায় দিবসে বর্ণাট্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

"করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য  বাংলাদেশ''এ প্রতিপাদ্য কে সমানে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে  ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাট্য র্র্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ নভেম্বর) সকাল  সাড়ে দশটায় উপজেলা প্রশাসন, সমবায়  বিভাগ ও সমবায়ী সদস্যবৃন্দের আয়োজনে মিনি অডিটোরিয়ামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং  উপজেলা চত্বর হতে গোডাউন মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মিনি অডিটোরিয়াম এসে বর্ণাট্য  র্র্যালীটি শেষ হয়। 

এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন  কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় কর্মকর্তা রেজুয়ানা ইসলাম,  বিআরডিপি কর্মকর্তা আব্দুস ছালাম, সমবায় সমিতির সদস্যবৃন্দসহ প্রমূখ। 

আলোচনা সভা শেষে সমবায় সমিতির সদস্যদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়।

Inga kommentarer hittades


News Card Generator