পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ১ম স্বামীর পরিবার দ্বারা ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল

পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ১ম স্বামীর পরিবার দ্বারা ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল..
Eidok-এ শেয়ার
পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ১ম স্বামীর পরিবার দ্বারা ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল
ছবি: সংগৃহীত

পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ১ম স্বামীর পরিবার দ্বারা ২য় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ, ফেসবুকে ভাইরাল

মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২য় স্বামীকে মারপিট করে গলাায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ করে ১ম স্বামী র পরিবার এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ১ম স্বামী ও তার লোকজনের বিরুদ্ধে।  রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তৈবরের স্ত্রী কামরুন আকতার।
কামরুনের আভিযোগ, উপজেলার পটুয়াপাড়া গ্রামের আনারুলের সাথে তার বিয়ে হয়। সেখানে সংসার করা কালে ২ পুত্র সন্তানের মা হন তিনি। সংসারে বনিবনা না হওয়ায় ৭/৮ মাস আগে আনারুলকে তালাক দেন কামরুন। এরপর প্রায় ৫ মাস আগে নাকাটি শহিদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৈবর রহমানকে বিয়ে করেন। আগের স্বামীর বড় ছেলে কাউসারকে (১৩) সাথে নিয়ে তৈবরের সাথে সংসার করছেন তিনি। ছোট ছেলে আব্দুল্লাহ(৬) তার আগের স্বামীর বাড়িতে থাকে।
শনিবার সন্ধায় মোটর সাইকেল যোগে স্বামী তৈবর এবং বড় ছেলে কাউসারকে সাথে নিয়ে ছোট ছেলে আব্দুল্লাহকে দেখতে আগের স্বামী আনারুলের পটুয়াপাড়া বাড়িতে যান তারা। এ সময় আনারুল ও তার লোকজন  কামরুন ও তৈবরকে আটক করে মোটর সাইকেল ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মারপিট করে এবং “ তৈবর এক মহিলার সাথে ধরা পড়েছে” এমন মিথ্যা অভিযোগ তুলে তার গলায় জুতার মালা পরিয়ে তা মোবাইলে ভিডিও ধারণ করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারাই ছেড়ে দেয় এবং  ভিডিওটি ভাইরাল হয়। এতে কামরুন এবং তার স্বামী তৈবর চরম ভাবে আপমানিত হয়েছেন এবং হচ্ছেন বলে দাবী করেন তিনি। তালাক প্রদান করায় ১ম স্বামী এমনটা করেছেন বলে জানান কামরুন। মোটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার সহ এর বিচার দাবী করেছেন তিনি।  
সংবাদ সম্মেলনে কামরুনের মা বিলকিস বেগম, ভাই টিটু, স্বামী তৈবর, তৈবরের বোন সুলতানা, সুলতানার স্বামী কবাদ আলী সহ পরিবারের অন্যান্য সদস্য গনমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক বলেন, খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করি। এ বিষয়ে তারা আইনগত সহায়তা চাইলে করা হবে। এখন পর্যান্ত লিখিত কোন অভিযোগ পাইনি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 42 ভিউ