কালাইয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন গ্রেফতার | আই নিউজ বিডি

কালাইয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন গ্রেফতার

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন গ্রেফতার
কালাইয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন গ্রেফতার
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন গ্রেফতার

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মন্ডল (৫০) কে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে তার বাড়ির আশপাশ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মনোয়ার হোসেন উপজেলার নওপাড়া গ্রামের মৃত আত্তাফ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে কালাই থানা পুলিশের একটি দল নওপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির আশপাশ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনকে আটক করা হয়।

দায়িত্বশীল সুত্রে জানা যায়, গ্রেফতার মনোয়ার হোসেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator