মোল্লাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি | আই নিউজ বিডি

মোল্লাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি..
মোল্লাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

মোল্লাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে মোল্লাহাট হাসপাতাল মোড় এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ওভারব্রিজ এলাকায় শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ শিকদার, ১ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকেল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোল্লা জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে বিএনপি নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Geen reacties gevonden


News Card Generator