৫৫তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ… | আই নিউজ বিডি

৫৫তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
৫৫তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি..
৫৫তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি..
ছবি: সংগৃহীত
****

বগুড়ার সমবায় অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৫তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা স্মারক পেয়েছে টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

রোববার (৮ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশার হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য আয়শা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম; বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও সমবায় ব্যাংক লিমিটেড, বগুড়ার চেয়ারম্যান এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, জেলা সমবায় কর্মকর্তা সাজরাতুল আলম তৌহিদসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator