ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার | আই নিউজ বিডি

ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে সরকারবিরোধী নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা যুবলীগের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন সরকার (৩০)। 

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায়, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজ্জাদ রোমনের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস দল দত্তপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আল আমিন সরকার আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য। তিনি ঈশ্বরগঞ্জ থানার নিয়মিত মামলা নং ৮(১১)২৫-এর এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং নিয়মিত সরকারবিরোধী মিছিলের আয়োজন ও নেতৃত্ব দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা রোধে তাকে আটক করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Walang nakitang komento


News Card Generator