সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চর এলাকায় নিখোঁজ হওয়ার এক দিন পর রিয়াজ আহমেদ (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আলোরকোল সি-বিচ এলাকা থেকে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে।

এসিএফ দ্বীপন চন্দ্র দাস জানান, শনিবার রাত ১০টার দিকে আলোরকোল সি-বিচ এলাকায় স্থানীয় জেলেরা একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাঁরা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

জানা যায়, গত ৫ নভেম্বর ১৯ জন পর্যটক নিয়ে ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ নামের একটি পর্যটকবাহী বোট সুন্দরবনে ভ্রমণে যায়। পরদিন শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে পর্যটকেরা আলোরকোল চরে নামেন। এ সময় তিনজন পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ সাগরে তলিয়ে যান।

এ ঘটনার পর থেকেই বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে শনিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা জেলার খবর আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 28 ভিউ আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 113 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 26 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 46 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 ভিউ