ঈশ্বরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার | আই নিউজ বিডি

ঈশ্বরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যয় আনুমানিক ৭ ঘটিকার সময় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আলম মিয়া (৪৬) ও জুয়েল মিয়া (২০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আলম মিয়ার কাছ থেকে ৪০ পিস এবং জুয়েল মিয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলম মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র, জুয়েল মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফতেপুর ইটাবাড়ী গ্রামের হারুন মিয়ার পুতর।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Walang nakitang komento


News Card Generator