রামপালে কবিতা, নাটক ও গানের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরে… | আই নিউজ বিডি

রামপালে কবিতা, নাটক ও গানের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত..

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
রামপালে কবিতা, নাটক ও গানের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত..
রামপালে কবিতা, নাটক ও গানের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
বাগেরহাটের রামপালে বাল্যবিবাহের কুফল এবং নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবিতা, নাটক ও সচেতনতামূলক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাল্যবিবাহের নেতিবাচক ..

রবিবার (০৮ নভেম্বর ২০২৬) সকালে রামপাল উপজেলা বিআরডিবি (BRDB) অফিস চত্বরে 'কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)'-এর আয়োজনে এবং অগ্রযাত্রা প্রকল্পের বাস্তবায়নে এ সচেতনতামূলক সভা ও প্রচারণা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— "১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয়"।


আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি, নাটক ও নাটিকা এবং সচেতনতামূলক গান পরিবেশনা। এসব শিল্প মাধ্যমের মধ্য দিয়ে বাল্যবিবাহের ভয়াবহ কুফল, কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি এবং সমাজে এর ক্ষতিকর প্রভাব ফুটিয়ে তোলা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ কেবল একটি অপরাধই নয়, এটি একটি মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। এই প্রথা রোধে নারী শিক্ষার কোনো বিকল্প নেই।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য পবিত্র পাড়ে, ইউপি সদস্য গোপেশ্বরী পাড়ে, রামপাল উপজেলার শিশু সুরক্ষা সুপারভাইজার পূর্ণিমা রায় এবং স্থানীয় সাংবাদিক শেখ মাসুম বিল্লাহ।


এছাড়াও কোডেক ও অগ্রযাত্রা প্রকল্পের আফসানা পারভীন, জান্নাতুল, তমা সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No se encontraron comentarios


News Card Generator