‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর, জয়পুরহাটের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগমসহ বিভিন্ন সমবায় সমিতির নেতারা বক্তব্য দেন।
বক্তারা সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলার সমবায় সমিতির নেতারা সমবায়ভিত্তিক দেশ গড়তে সরকারের সহযোগিতা কামনা করেন এবং সমবায় খাতের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন।
জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন | আই নিউজ বিডি
জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
कोई टिप्पणी नहीं मिली