উল্লাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত | আই নিউজ বিডি

উল্লাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Md Bawezid Hossain avatar   
Md Bawezid Hossain
উল্লাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
উল্লাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: সংগৃহীত
****

‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক মো. আব্দুল বারী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমবায়ের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারে। তাই সমবায় কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে উপজেলা সমবায় কর্মকর্তার আওতাধীন বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

لم يتم العثور على تعليقات


News Card Generator