মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন | আই নিউজ বিডি

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন..

M.A Hossain avatar   
M.A Hossain
মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন..
মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন..
ছবি: সংগৃহীত
****

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মিরসরাই কলেজে সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় ১০৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ফেভারিট ফ্রেন্ডস বিজনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ খায়রুল ইসলাম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের প্রসপেক্টাস উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কামাল উদ্দিন।

শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন একাডেমির রেক্টর মুহাম্মাদ সোহরাব হোসেন। তাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে ফেভারিট ফ্রেন্ডস বিজনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের কার্যনির্বাহী পরিষদের সদস্য, ইউনিয়ন প্রতিনিধিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, একটি আধুনিক, মানসম্মত, নৈতিকতাভিত্তিক ও দক্ষতামুখী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির যাত্রা শুরু হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে মেধাবী, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক নিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘WISDOM – Play! Learn! Explore’ এবং মূল অঙ্গীকার ‘Quality Education Through Quality Teachers’। 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি মানসম্মত ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

没有找到评论


News Card Generator