কালাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে আর্থ রুট সোসাইটির(ERS) দিনব্যাপী… | আই নিউজ বিডি

কালাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে আর্থ রুট সোসাইটির(ERS) দিনব্যাপী স্বাস্থ্য মেলা..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে আর্থ রুট সোসাইটির(ERS) দিনব্যাপী স্বাস্থ্য মেলা..
কালাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে আর্থ রুট সোসাইটির(ERS) দিনব্যাপী স্বাস্থ্য মেলা..
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে আর্থ রুট সোসাইটির(ERS) দিনব্যাপী স্বাস্থ্য মেলা

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দিতে দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

শনিবার (৭ নভেম্বর) কালাই উপজেলার পুনট হাইস্কুল মাঠে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আর্থ রুট সোসাইটির (ইআরএস) উদ্যোগে এ স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ মেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শাহীন রেজা, চর্ম, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. মুশফিকুর রহমান, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. শারমিন আক্তার জুঁই, সহকারী সার্জন ডা. মো. সাজেদুর রহমান মিলন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. তারিক হাসান, চক্ষু বিশেষজ্ঞ ও আবাসিক সার্জন ডা. মো. শফিউল্লাহ পলিন এবং গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. মৌমিতা রহমান মিমি।

আর্থ রুট সোসাইটির (ইআরএস) কালাই উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থ রুট সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সচিব নিজাম এম রহমান, সাংগঠনিক সচিব ফুয়াদ সাকী, যুক্তরাষ্ট্রপ্রবাসী রুহেল ইসলাম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মওলা, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মান্নান ফকির, প্যানেল চেয়ারম্যান মোর্শেদুল আলম, পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, এ স্বাস্থ্য মেলার মাধ্যমে প্রায় তিন হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই স্বাস্থ্য মেলার মূল উদ্দেশ্য।

نظری یافت نشد


News Card Generator