বাগেরহাটে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত | আই নিউজ বিডি

বাগেরহাটে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত..

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
বাগেরহাটে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত..
বাগেরহাটে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত..
ছবি: সংগৃহীত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।..

শনিবার (৭ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন ও খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদ আক্তার, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাদউদ্দৌলা জুয়েল, যুগ্ম আহ্বায়ক তরফদার গোলাম রসুল নেওয়াজ এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনাসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এদিন সেনা ও জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল। জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

لم يتم العثور على تعليقات


News Card Generator