নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি

নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার




নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ইয়ামিন মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দুয়াজানী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়ামিন মিয়া ওই গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার কাঠুরী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইয়ামিন মিয়া কৌশলে ওই স্কুলছাত্রীকে নিজ বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়ামিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, দক্ষিণ দুয়াজানী গ্রামে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইয়ামিন মিয়াকে গ্রেপ্তার করে শনিবার সকালে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator