বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুকে ধারণ করতে হবে-হুইপ আখতারুজ্জামান… | আই নিউজ বিডি

বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুকে ধারণ করতে হবে-হুইপ আখতারুজ্জামান মিয়া।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুকে ধারণ করতে হবে-হুইপ আখতারুজ্জামান মিয়া।..
বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুকে ধারণ করতে হবে-হুইপ আখতারুজ্জামান মিয়া।..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন..

বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুকে ধারণ করতে হবে। ইতিহাস মুছে ফেলা যাবেনা। বিগত দিনে ইতিহাস মুছে দিয়ে দিবসের ভাবমুর্তি মুছে দেয়ার চেষ্টা করা হয়েছে।

 

শনিবার(৭ নভেম্বর)সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

 

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, প্রাণি সম্পদ কর্মকর্তা রায়হান আলী, কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম হোসেন, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী প্রমূখ বক্তব্য রাখেন। 

 

এসময় সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও বেলা সাড়ে ১১ টায় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি উপজেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বিশাল র‍্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

没有找到评论


News Card Generator