বিদায়ী ম্যাচ খেলতে আগ্রহী নন রোনালদো, অনিশ্চয়তায় পর্তুগালের আয়োজন | আই নিউজ বিডি

বিদায়ী ম্যাচ খেলতে আগ্রহী নন রোনালদো, অনিশ্চয়তায় পর্তুগালের আয়োজন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিদায়ী ম্যাচ খেলতে আগ্রহী নন রোনালদো, অনিশ্চয়তায় পর্তুগালের আয়োজন..
বিদায়ী ম্যাচ খেলতে আগ্রহী নন রোনালদো, অনিশ্চয়তায় পর্তুগালের আয়োজন..
ছবি: সংগৃহীত
****

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানাতে বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে এমন ম্যাচে মাঠে নামতে আগ্রহী নন ৪১ বছর বয়সী এই তারকা। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘অবজার্ভার’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার কয়েক ঘণ্টা পরই রোনালদোর বিদায়ী ম্যাচ নিয়ে অনাগ্রহের খবর প্রকাশিত হয়। ফেডারেশন তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ আয়োজন করতে চাইলেও মাঠে নামতে অনিচ্ছুক থাকায় পরিকল্পনাটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে রোনালদোর একটি ফোনালাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কার মধ্যস্থতায় আলোচনাটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। গত সেপ্টেম্বর থেকে খেলার সময় নিয়ে মতবিরোধের কারণে রোনালদো ও কোচের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিদায়ী ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও রোনালদোর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার উদ্‌যাপনের পরিকল্পনা থেকে সরে আসেনি পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তিনি মাঠে নামবেন, নাকি কেবল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন—তা এখনো নিশ্চিত নয়।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator