বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের… | আই নিউজ বিডি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি..

M.A Hossain avatar   
M.A Hossain
বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি..
বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি..
ছবি: সংগৃহীত
****

চট্টগ্রামের মিরসরাইয়ে মিষ্টান্ন ও বেকারি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘সাদা কালো সুইটস এন্ড বেকার্স’। গ্রাহকদের চাহিদা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা উদ্বোধন হয়েছে উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া বাজারে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ জুলাই ‘ব্ল্যাক এন্ড হোয়াইট সুইটস’ (সাদা কালো মিষ্টি) নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রায় ১১ বছর ধরে সুনাম ও মান বজায় রেখে মিষ্টান্ন, স্ন্যাকস ও ডেইরি পণ্য উৎপাদন এবং পরিবেশন করে আসছে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের চাহিদা বিবেচনায় চলতি বছরের ১৮ মে ‘সাদা কালো সুইটস এন্ড বেকার্স’ নামে নতুন প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে মিঠাছরা বাজারে রয়েছে এর প্রথম শাখা।

প্রতিষ্ঠানটির বিশেষত্ব হলো, নিজস্ব ডেইরিতে উৎপাদিত দুধ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন মিষ্টান্ন ও দুগ্ধজাত পণ্য। ডেইরি খাতে প্রতিষ্ঠানটি মিরসরাই উপজেলায় পাঁচবার প্রথম পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি মিষ্টান্ন উৎপাদনেও পেয়েছে পুরস্কার ও স্বীকৃতি।

সাদা কালো সুইটস এন্ড বেকার্সে সর্বোচ্চ সাড়ে ৭০০ টাকা কেজি দামের মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাবে। রয়েছে ৫০টিরও বেশি প্রকারের মিষ্টান্ন, দধি, কেক, পেস্ট্রি, বেকারি পণ্য এবং বিভিন্ন ধরনের মুখরোচক ঝাল নাস্তা।

নতুন শাখা বড়তাকিয়া বাজার শোরুমে নিয়মিত এসব পণ্য পাওয়া যাচ্ছে। মানসম্মত উপকরণ, নিজস্ব ডেইরির দুধ এবং গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে ক্রেতাদের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার প্রত্যাশা প্রতিষ্ঠানটির। সাদা কালো সুইটস এন্ড বেকার্স কর্তৃপক্ষ নতুন শাখার উদ্বোধন উপলক্ষে এলাকাবাসী ও ক্রেতা-সাধারণকে শোরুমে আসার আমন্ত্রণ জানিয়েছে।

Nema komentara


News Card Generator