শুক্রবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে চেকপোস্ট বসিয়ে নরসিংদীর ঘোড়াশাল থেকে আসা একটি ট্রাকে থাকা ৩০০ বস্তা ইউরিয়া সার এবং ট্রাকটি জব্দ করা হয়। এসময় আটক করা হয় ট্রাক চালককে। এর।আগেও জোরারগঞ্জ থানা পুলিশ ৩০১ বস্তা ইউরিয়া সার এবং দুইটি ট্রাক জব্দ করেন।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি সময়ে মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। আজ আমরা ৩০০ বস্তা ইউরিয়া সার এবং একটি ট্রাক জব্দ করি। অভিযুক্ত চালককেও আমরা আটক করি। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট