আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করেছিল… | আই নিউজ বিডি

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করেছিল: জামায়াত আমির..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করেছিল: জামায়াত আমির..
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করেছিল: জামায়াত আমির..
ছবি: সংগৃহীত
****

স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করেছিল বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য।’

এ সময় বিএনপির বিরুদ্ধে গণভোটের রায় অমান্য করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগও করেন তিনি। জামায়াত আমিরের দাবি, দলীয়করণের মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনছে এবং বর্তমান সংসদকে অকার্যকর করে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার অঙ্গীকার থেকেই সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নেওয়ার মতো গণভোটের রায়ও বিএনপিকে মানতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাপানে গিয়ে মাতারবাড়ী নিয়ে প্রধানমন্ত্রী কী করেছেন, তা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত।

সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি সরে না এলে সরকারের অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে। তাঁর দাবি, সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমান সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

Inga kommentarer hittades


News Card Generator