টেক্সাসে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়: উল্টে গেল রিপাবলিকানদের শক্ত… | আই নিউজ বিডি

টেক্সাসে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়: উল্টে গেল রিপাবলিকানদের শক্ত ঘাঁটি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টেক্সাসে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়: উল্টে গেল রিপাবলিকানদের শক্ত ঘাঁটি..
টেক্সাসে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়: উল্টে গেল রিপাবলিকানদের শক্ত ঘাঁটি..
ছবি: সংগৃহীত
২০২৬ সালের নির্বাচনে টেক্সাসে ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। জেমস তালারিকো ও জিনা হিনোহোসার জয়ে বদলে গেছে টেক্সাসের রাজনীতি। কীভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলো এক লহমায় বদলে গেল?..

২০২৬ সালের নির্বাচনে মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে ঐতিহাসিক ও অভূতপূর্ব জয় ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি মার্কিন সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোর জয় এবং গভর্নর নির্বাচনে তিন মেয়াদের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন জিনা হিনোহোসা কেবল এই শীর্ষ পদগুলোই নয়, টেক্সাসের সকল প্রধান অঙ্গরাজ্যভিত্তিক কার্যালয়ে জয়লাভের পাশাপাশি ডেমোক্র্যাটরা টেক্সাস হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণও নিজেদের দখলে নিয়েছে

দুই বছর আগে ২০২৪ সালের নির্বাচনে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে থাকা কাউন্টিগুলোর তুলনায় এবার টেক্সাসের প্রতিটি কাউন্টির সমর্থনের ঝোঁক ডেমোক্র্যাটদের দিকে সরে এসেছে গ্রামীণ কাউন্টি জেফারসন, লুবক এবং তেল-গ্যাস সমৃদ্ধ অঞ্চল মিডল্যান্ড থেকে শুরু করে হিউস্টন ও ড্যালাসের শহরতলি এলাকাগুলোতেও ডেমোক্র্যাটদের সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে ২০২৪ সালে ট্রাম্পের জয়ী হওয়া মোট ২৮টি কাউন্টিতে এবার জয় নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা এমনকি কেন প্যাক্সটনের নিজ এলাকা হিসেবে পরিচিত শক্ত রিপাবলিকান ঘাঁটি কলিন কাউন্টি এবং পাশের ডেন্টন ও টারান্ট কাউন্টিতেও লাল দুর্গ ভেঙে নীল ডেমোক্র্যাটদের জয় ডঙ্কা বেজেছে

রিপাবলিকান আইনপ্রণেতারা নিজেদের সুবিধা নিশ্চিত করতে যে আসন সীমানা পুনর্নির্ধারণ (রেডিস্ট্রিক্টিং) করেছিলেন, তা ডেমোক্র্যাটিক তরঙ্গের মুখে উল্টো রিপাবলিকান প্রার্থীদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে পুনর্নির্ধারিত পাঁচটি আসনের মধ্যে চারটিতেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা অন্যদিকে গ্রামীণ কাউন্টিগুলোতেও এসেছে বড় পরিবর্তন বিশেষ করে বিগ বেন্ড ন্যাশনাল পার্ক সমৃদ্ধ ব্রুস্টার কাউন্টির ভোটাররা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও পার্কের জমি অধিগ্রহণের চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবার ডেমোক্র্যাটদের পক্ষে রায় দিয়েছেন

জনমিতির দিক থেকেও প্রায় প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে ডেমোক্র্যাটদের গ্রহণযোগ্যতা বেড়েছে তরুণ ভোটাররা রিপাবলিকানদের কাছ থেকে সরে এসে ৪৪ পয়েন্টের ব্যবধানে ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এশীয় ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটদের সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তবে সবচেয়ে বড় প্রভাব ফেলেছেন টেক্সাসের বৃহত্তম জনগোষ্ঠী হিস্পানিক ভোটাররা ২০২৪ সালের প্রবণতা ভেঙে ২০২৬ সালের এই নির্বাচনে ডেমোক্র্যাটরা হিস্পানিক ভোটারদের সমর্থনে ৪২ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে এই অলরাউন্ড সাফল্য নিশ্চিত করেছে

لم يتم العثور على تعليقات


News Card Generator